জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব বাংলাদেশ’র একটি শাখা এপেক্স ক্লাব অব বেগম রোকেয়া’র উদ্যোগে নগরীতে বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ ও একজন অসুস্থ ব্যাক্তির চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। রবিবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এপেক্স ক্লাব অব বেগম রোকেয়া’র উদ্যোগে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশ এর আইপিএনপি এপেক্সিয়ান রুহুল মইন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৭ এপেক্সিয়ান নাসিম আহমেদ, আইপিপি এপেক্সিয়ান মোখলেছুর রহমান, এপেক্স ক্লাব অব বেগম রোকেয়ার প্রেসিডেন্ট নাসরিন আক্তারসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও উপকারভোগীগণ। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, আলোচনা শেষে অসহায় ও দুস্থ ২’শত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
















