জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ১লা জানুয়ারী বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর আঞ্চল ও প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের আয়োজনে গতকাল (১ জানয়ারী) সোমবার সকাল ১০টায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর আঞ্চলের উপ পরিচালক মোঃ শাফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত ) প্রধান শিক্ষক নার্গিস মোর্সেদ। বই বিতরণ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিশেষ চাহিদা সম্পুর্ন শিশু রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মোছাঃ রাজিয়া সুলাতানা রাইসার হাতে নতুন বই তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় রংপুরের মোট ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
















