জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কমার্শিয়াল আর্ট একাডেমির আয়োজনে বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম জয়নাল আবেদীন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ মার্চ) রবিবার বাদ আছর নগরীর মুন্সিপাড়া সুজন্স একাডেমি কেয়ার কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্শিয়াল আর্ট একাডেমির সভাপতি মোঃ রিয়াজ মাহামুদ সুজন,
সাধারণ সম্পদক রবিউল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ, সাংগঠনিক সম্পাদক নাজিম হক, কোষাধক্ষ আব্দুল জলিল, আইন বিষয়ক সম্পাদক ইমরান আলী কায়কোবাদ, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক শরিফল আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম জয়নাল আবেদীন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তারা রুহের মাগফেরাত কামনা করে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
















