সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জালভোট দেওয়ার অভিযোগে ২ যুবকের দ

রংপুরে জালভোট দেওয়ার অভিযোগে ২ যুবকের দ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের দ- দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। গ্রেফতাররা হলেন— দুর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার ছেলে রুমান মিয়া (২৭) ও সুলতান মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দুজন ব্যক্তি জাল ভোট দিয়ে বের হচ্ছে এমন খবর ভিতর থেকে দিলে পুলিশ সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দশ হাজার টাকা করে জরিমানা, সেই সঙ্গে অনাদায়ে একমাস করে দ- দেওয়া হয়।

উল্লেখ্য: দ্বিতীয় ধাপের নির্বাচনে মিঠাপুকুর উপজেলায় মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল), উপজেলা যুব লীগের সাবেক সভাপতি ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাবেক ভিপি কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার), সাবেক এমপি শাহ্ আলম ফকিরের ছেলে ইঞ্জিনিয়ার শাহ্ সাদমান ইশরাক হোসেন (আনারস) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM