জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়। রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মায়া পেপার এন্ড বোর্ড মিল্স লিঃ এর ব্যাবস্থাপনায় গতকাল (১৯ নভেম্বর) রবিবার বিকাল ৪টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়াম মাঠে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান এমএফসি দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ আব্দুল মান্নান।
খেলায় রানার আপ হয় খেলোয়ার কল্যান সমিতি। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর বিভাগী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওার্ড কাউন্সিলর মোঃ মাহামুদুর রহমান টিটু, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, কোষাধক্ষ আব্দুল মজিদ হিরু, সদস্য শামীম খান মিসকিন, রুবায়েত হোসেন খান, জিয়াউর রহমান লরিন, রংপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, মায়া পেপার এন্ড বোর্ড মিল্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক শাথিল বিন আনোয়ার অপুর্ব সহ অন্যান্য অতিথিবৃন্দ ।
খেলায় সেরা খেলোয়ার হয় এমএফসি দলের শাহরিয়ার সোহাগ ও সেরা গোল দাতা হয় এমএফস দলের আলমগীর হোসেন।
















