সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নির্মাণ শ্রমিকের উপর মর্মা/ন্তিক হাম/লার প্রতি/বাদে সংবাদ সম্মেলন

রংপুরে নির্মাণ শ্রমিকের উপর মর্মা/ন্তিক হাম/লার প্রতি/বাদে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নির্মাণ শ্রমিকের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন রংপুর বিভাগীয় শহর নির্মান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল (১২ এপ্রিল) রবিবার বিকাল ৪টায় নগরীর টাউনহল সংলগ্ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম সাগর, তিনি বলেন, গত ১১ এপ্রিল পৃথক দুই ঘটনায় নির্মাণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

তিনি আরও বলেন, শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না হয়ে উল্টো সন্ত্রাস ও চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। তিনি জানান, নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় শ্রমিকদের কাছে বেলাল নামের এক ব্যক্তি চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। অন্যদিকে, একই দিনে দেওডোবা বানিয়াপাড়া এলাকায় নির্মাণ কাজ করতে গিয়ে প্রবীণ শ্রমিক ফজলুর রহমান, তার স্ত্রী ও সন্তান মারধরের শিকার হন।

এ ঘটনায় স্থানীয় ব্যক্তি আফসার আলী ভোলা ও তার জামাতার সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, উভয় ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, “দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।” এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে রংপুরে সকল সরকারি ও বেসরকারি নির্মাণ কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ওপর এ ধরনের হামলা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM