সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • পিআইবি বুনিয়াদি প্রশিক্ষণ নিলেন ৩৫ সাংবাদিক

পিআইবি বুনিয়াদি প্রশিক্ষণ নিলেন ৩৫ সাংবাদিক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া:

রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নগরীর শালবন সেন্টাল রোডস্থ সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী দিনে শিক্ষার্থী মাঝে সনদ বিতরণ করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি ও রংপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল সহ রংপুরের আট উপজেলার ৩৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ-ই কর্মশালায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলাভিশন টিভির সিনিয়র বার্তা সম্পাদক রহুল আমিন রুশদ, জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন,পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ।

প্রশিক্ষণে বস্তুনিষ্ঠ সংবাদের ধারনা, সংবাদ সূচনা, সংবাদের শিরোনাম, বিভিন্ন ধরনের সংবাদ লেখার কৌশল, সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান, অনুসন্ধানী রিপোটিং সহ সংবাদ বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM