সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাতের প্রতিবাদে জেলা বিএনপির অবস্থান কর্মসুচী পালন

রংপুরে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাতের প্রতিবাদে জেলা বিএনপির অবস্থান কর্মসুচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সারাদেশে অসহনীয় লোডসেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে অবস্থান কর্মসূচী ও স্বারকলিপি প্রদান করেছে রংপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্ত্বরের বটতলায় এ অবস্থান কর্মসূচী পালন করে তারা। অবস্থান কর্মসুচী পালনকালে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের দায়িত্ব প্রপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি সভাপতি নাজমুল আলম নাজু সহ জেলা ও বিভিন্ন থানা কমিটির নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বলেন, সরকার বিদ্যুৎ এর টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাই কয়লা ও জ্বালানী কেনার টাকা তাদের কাছে নেই। এখন সেই টাকা যোগার করতে ভুতরে বিল ধরিয়ে দিচ্ছে গ্রাহকদের। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে অবস্থান কর্মসূচী। পরে অবস্থান কর্মসূচী শেষে নেতাকর্মীসহ বিদ্যুৎ (নেসকো) অফিসের দিকে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এসময় বিএনপির্ নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে কয়েকজন নেতা বিদ্যুৎ অফিসে গিয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের কাছে স্বারকলিপি প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM