সর্বশেষ
সর্বশেষ

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ জুন) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নগরীতে র‌্যালী বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোঃ আবু জাফর। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার আশরাফুল্লাহ তাহের, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) লিমন রায়, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM