জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়ায় যুবদলের সন্ত্রাসী কর্তৃক ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা। রোববার (২১ জুন) রাত ১০ টায় নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন স্লোগানে আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ, গাইবান্ধায় হত্যা কেন প্রশাসন জবাব চাই, আমার ভাই বলল কেন প্রশাসন জবাব চাই, যুবদলের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, যুবদলের ঠিকানা এই বাংলায় হবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, যত যাবে রক্ত শিবির হবে সত্য,। মুখরিত করে রাখেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম।
সমাবেশে আনিসুর রহমান বলেন, আপনারা জানেন আজ বিকেল চারটায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বাড়িকে যুবদলের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে, ঘটনার আট ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসন তাকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় আমরা উদ্বেগ জানাই। আমরা এই সমাবেশ থেকে দাবী করছি অবিলম্বে এই খুনিকে গ্রেফতার করে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের আপামর জনতা কে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন , আপনি শুধু সংবিধান নিয়ে পড়ে থাকবেন কেন, দেশের আইন-শৃংখলার পরিস্থিতি নিয়ে কাজ করুন।
আপনাকে শুধু সংবিধান নিয়ে পড়ে থাকার জন্য দায়িত্ব দেয়া হয়নি। আজ দেশের এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার এই ভঙ্গুর পরিস্থিতিতে তাদের এই অবস্থান দেখে মনে হচ্ছে তারা হত্যাকারী সন্ত্রাসীদের পাহারাদার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি বাংলার লুথার কিং সেজেছেন লন্ডন থেকে কি প্লান আপনি নিয়ে এসেছেন, আপনার প্লান কি ছিল এই দেশে হত্যা ধর্ষণের মত কাজ দিন দিন বেড়েই চলবে। আপনি অবিলম্বে এই হত্যা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। অন্যথায় লন্ডনে চলে যাওয়ার প্লান গোছান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই সাইফুল্লাহ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান সাধীন, মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক সামসুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সেক্রেটারি রাকিব মুরাদ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম, সেক্রেটারি মাজেদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে সাইফুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
















