সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের বাসভবনে যান সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

রংপুরে বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের বাসভবনে যান সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম

সাবেক বানিজ্যমন্ত্রী ও রংপুর (পীরগাছা-কাউনিয়া) ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি গত ১৯ জুন বুধবার সকাল ১০টায় (ঈদের তৃতীয় দিনে) রংপুর মহানগরীর ২০ নং ওয়ার্ডের গুড়াতিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের বাসভবনে গিয়ে তার পরিবারের লোকেদের সাথে দেখা করেন, খোজ খবন নেন ও তাদের সাথে মতবিনিময় করেন। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের কুচবিহার সুভাষ পল্লী ক্যাম্পের ইনচার্য বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সাথে ডিপুটি ইনচার্য হয়ে মহান মুক্তিযুদ্ধ করেন।

সেই সুবাদে তিনি সব সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারের খোজ খবর রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের বড় ছেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, অন্যান্য ছেলে মোঃ মোস্তাক আহমেদ, ইসমাইল হোসেন সাজু, ইয়াছিন আলী সাদী, মোন্নাফ হেসেন, মেয়ে রাবেয়া বাশরী মুন, প্যানেল মেয়র তৌহিদুল ইসলামের সহধর্মিনী নাজনীন আকতার বিউটি ও ধর্ম ছেলে আব্দুল্লাহ সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM