জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের পশ্চিম নীলকন্ঠ এলাকায় প্রতিষ্ঠিত ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য রুহুল কুদ্দুস বাদল, ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহিনা সুলতানা, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের খাইরুন নাহার বিথি,
সমাজকর্মী মফিজুল ইসলাম মফিজসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আম, জাম, কাঠাল, লিচুসহ প্রায় ২০ প্রকারের ফলের সমাহার ছিলো ফল উৎসবে। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ ও মৌসুমী ফল গ্রহণে উৎসাহ দেয়ার লক্ষ নিয়ে প্রত্যেক বছর এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহিনা সুলতান।
















