জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের মধ্য দেওডোবা এলকায় জমির সিমানা নির্ধান নিয়ে বাড়িঘর ভাংচুর ও গাছপাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষতিপুরণের দাবিতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার বাদী মধ্য দেওডোবা এলাকার মৃত জলিল এর ছেলে মোঃ শাহ আলম বাবু জানান, আমার পিতার নামীয় ১৯ শতক জমি যাহা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া আমি সহ আমার অন্যান্য ওয়ারিশগণ ভোগ দখল করিয়া আসিতেছি।
বসবাস করাকালে বিবাদী গং তাহাদের পক্ষের লোকজন আমার ভোগ দখলীয় জমি অন্যায় ভাবে জবর-দখলের চেষ্টায় লিপ্ত থাকিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও ক্ষতিসাধন করে আসিতেছে। গত ২৯ ডিসেম্বর সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় বিবাদীগণ আমার জমিতে অনধিকার প্রবেশ করিয়া তাহাদের লেবার মিস্ত্রি সহ ইট, বালু, সিমেন্ট দ্বারা সীমানা প্রাচীর নির্মাণ করিতে থাকে। এ সময় আমি সহ ভাতিজা মোঃ শফিকুল ইসলাম, সাহেব আলী, বড় ভাইেয়র স্ত্রী মোছাঃ বেগমগণ আগাইয়া গিয়া তাহাদের নির্মাণ কাজে বাধা দিলে তাহারা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া উঠে এবং আমাদের গালি গালাজ করতঃ ভয়ভীতি, তাহাদের নির্মাণ কাজে বাধা দিলে আমাদের মারপিট সহ খুন জখম করিবে বলিয়া প্রদান করিতে থাকে।
এক পর্যায়ে বিবাদীগণ আমার কাচা পাকা একচালা বাড়ির রান্না ঘর, বাথরুম সহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করিয়া গাছপালা নষ্ট করে। ইহাতে আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে মামলার বিবাদী রাজু মিয়া জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যমে যা বিচার হবে আমরা তা মেনে নেব।
















