জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জামায়াতে ইসৃলামী রংপুর মহানগর শাখার আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের ১৯, ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ড শাখা কর্তৃক এলাকার শীতার্ত মানুষের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (৩১ ডিসেম্বর) মঙ্গলবার সকালে রংপু মহানগরীর আল হেরা ইন্সটিটিউট এর মাঠে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওসার আলী প্রমুখ। ২৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।














