জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরসহ দেশের দুটি স্থানে ২৬০ কোটি টাকা ব্যায়ে রাডার স্টেশনের নির্মাণ করা কাজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ও জাপানের সহোযোগি সংস্থা জাইকার অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার স্টেশন নির্মান কাজের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাডার স্টেশন প্রকল্প পরিচালক আহম্মেদ আরিফ রশিদ, রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জাইকার কর্মকর্তা ইহোসা উচি ও কানজি মরি।
ঠিকাদারি প্রতিষ্ঠান শিমিজিউ এর তত্ত্বাবধানে কাজ পরিচালিত হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, নতুন রাডারের কাজ সম্পূর্ণ হলে ঝড়, বৃষ্টিসহ আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য ৬ ঘন্টা আগে যানা যাবে। এতে রংপুরের মানুষ উপকৃত হবে।
















