সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রোটারী ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সামগ্রী প্রদান

রংপুরে রোটারী ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সামগ্রী প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠী ধর্মদাস কুঠিরপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ও আদিবাসী সম্প্রদায়ের যুব মেয়েদের স্বাস্থ্য সামগ্রী, আদিবাসী সম্প্রদায়কে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান ও বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও ঔষধী চারা রোপন ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। গতকাল (২৯ জুলাই) মঙ্গলবার রংপুর নগরীর মডার্ন মোড় সংলগ্ন ধর্মদাস আদিবাসী বিদ্যালয়ে রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি ২০২৫-২০২৬ কমিটির আয়োজনে এ সকল কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি প্রেসিডেন্ট রোটারীয়ান প্রকৌশলী মাহবুবুল আলম খান, সেক্রেটারী হাসনীন আক্তার এ্যানি, প্রাক্তন প্রেসিডেন্ট ডা. দেলোয়ার হোসেন, এ.কে.এস. শাহজাহান কবীর, ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, ধর্মদাস কুঠিরপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপেন্দ্র নাথ পাহাড়, উত্তম কুমার পাহাড় প্রমুখ। সিনারজি প্রেসিডেন্ট মাহবুবুল আলম খান বলেন, সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও অসহায় দুঃস্থ মানুষের কল্যাণের জন্য কাজ করার প্রতিশ্রুতি ও ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM