জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের ভবন নির্মাণ কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজের হলরুমে প্রায় ১০০ জন নির্মান কর্মিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন আজাহারুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) একেএম বানিউল আদম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাব ডিরেক্টর (পিপি) লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন্স ক্লাবের রংপুর বিভাগের রিজিওনাল কো অডিনেটর (এম.জে.এফ) (পিপি) লায়ন এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী মোঃ জাভেদ হাসান, ক্লাব ডিরেক্টর লায়ন আলহাজ¦ আব্দুল হালিম বুলু, ক্লাব ডিরেক্টর (এমজেএফ) লায়ন শাহীন পারভেজ, ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ দেলোয়ার হোসেন রিপন, (এমজেএফ) লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন মোঃ গোলাম মোস্তফা টিটু, লায়ন আনোয়ারুল হক, লায়ন সুলতান মাহামুদ, লায়ন তৌহিদ হোসেন, লায়ন আলহাজ¦
আবু জাফর লিটন, লায়ন উম্মে হাবিবা মাহফুজা স্মৃতি, লায়ন মোঃ শফিকুল ইসলাম, লায়ন মোঃ জুয়েল আহম্মেদ, ক্লাব ট্রেজারার লায়ন আহসানুল হাবিব মিলন, লায়ন মোয়াজ্জেম, লায়ন মেরাজুল ইসলাম, লায়ন সুজাউদৌলা সরকার, লায়ন আরমান চৌধুরী অনিক , লায়ন অনিন্দ আউয়াল, লায়ন জাকারিয়া ইসলাম, প্রমুখ।
















