জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়। নতুন বছরের প্রথম দিনে (সোমবার) রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান ও লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মো: আজহারুল ইসলাম দুলাল। এ সময় উপস্থিত ছিলেন আইপিপি লায়ন এ. কে. এম বানিউল আদম বাবু, ক্লাব সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন ও গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন হাসান মাহবুব আখতার লোটন, ক্লাব ডিরেক্টর লায়ন মো: ফরিদ আহম্মেদ রুমি ও অন্যান্য লায়নবৃন্দ এবং শিক্ষক-প্রতিনিধিদ্বয় ও কো-অর্ডিনেটর (স্কুল শাখা) আফরোজা বেগম ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন। আগামী প্রজন্মকে পড়ালেখার পাশা-পাশি খেলাধুলা, সাংস্কৃতিকসহ অন্যান্য সহশিক্ষায় অংশগ্রহণের প্রতি আহ্বান করে সকলের সুস্বাস্থ্য কামনা করেন। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
















