জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় রংপুরে শেখ কামাল অনুর্ধ্ব -১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (১১ নভেম্বর) সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে শেখ কামাল অনুর্ধ্ব -১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ রুবায়েত হোসেন খান, এ্যাড জাকিয়া সুলতানা চৈতি, রংপুর ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলু, সদস্য সচিব জিয়াউর রহমান লরিন। উদ্বোধনী খেলায় নীলফামারী জেলা টিম বনাম লালমনির হাট জেলা টিম অংশ গ্রহন করেন।
















