জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বুধবার সকালে নগরীর রংপুর বিভাগীয় ও জেল প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে শহিদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী,
অতিরিক্ত জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবুর রহমান মঞ্জু, রংপুর জেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল সহ অঙ্গসংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
















