সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে সিএনজি চালকদের মানববন্ধন

রংপুরে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে সিএনজি চালকদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সিএনজি চালকরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সিএনজি চালক আজম খান, শাকিল আহমেদ, মোস্তফা, তুহিন, বাতেন, মোবারক ও শহিদুলসহ অন্যান্য সিএনজি চালকবৃন্দ।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, দীর্ঘ দিন ধরে সিএনজি চালকের কাছে থেকে টাকা নেওয়া হয়। নতুন সিএনজি সড়কে তুললে এককালিন এবং পরবর্তিতে মাসিক ও দৈনন্দিন এ চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। তাই আমরা সরকারের দৃষ্টি কামনা করছি। এ সময় অর্ধশতাধিক সিএনজি চালকরা মানববন্ধনে অংশ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM