জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগরীর জুম্মাপড়ায় বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর, রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতে হুসাইন নাজনীন বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি আবদুল হাফিজ খান লোপচু। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















