জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি গত ২৯ আগস্ট রাতে উত্তম বানিয়াপাড়া নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুর রহমান এর জানাযার নামাজ রংপুর সদর উপজেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান কালে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম সরদার ।
পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মান প্রদর্শন করা হয়। তারপর রংপুর নগরীর দক্ষিণ কেল্লাবন্দ এলাকার কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি ১৯৪৬ সালের ১৬ই মার্চ রংপুর জেলার কোতয়ালী থানার উত্তম বানিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
















