জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে অভিভাবক সমাবেশে রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ নবী মুন্না।
অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মোঃ রশিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ সামসুল আলম, শিক্ষক আইয়ুব আলী, শিক্ষিকা সুরভী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ।
















