জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
স্বাধীনতার বিরোধি অপশক্তি, বিএনপি জামায়াত জোটের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে রংপুরে শান্তি সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর ) দুপুরে নগরীর মর্ডান মোড়ে এ শান্তি সমাবেশে অংশ নেয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, এ্যাড আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, তাজহাট থানা আ’লীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
















