জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আকবর আলী প্রতীক বরাদ্দ দেন।
এসময় সদস্য সচিব দৈনিক পরিবেশের প্রকাশক একেএম ফজলুল হক ও সদস্য রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী উপস্থিত ছিলেন।
আগামী ৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির এই নির্বাচনে আনোয়ার-রাসেল পরিষদ ও জুয়েল-বুলবুল পরিষদ প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২১টি পদে নির্বাচন হলে এরমধ্যে সিনিয়র সহসভাপতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রইচ আহমেদ নির্বাচিত হয়েছেন। সমিতির ভোটার সংখ্যা ৩৫০ জন।
















