জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে তীব্র তাপদাহে আইজিপি সৌজন্যে , পুলিশ কমিশনার নির্দেশনায়, ডিসি ট্রাফিক তত্বাবধানে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশদের মাঝে তরমুজ, সুপেয় পানি ও স্যালাইন বিতরন করা হয়।
গতকাল বিকেলে রংপুর মহানগরীর বিভিন্ন যায়গায় ট্রাফিক পুলিশ পরিদর্শক প্রশাসন টিআই বেলাল হোসেন ও মো: কেরামত আলী নেতৃত্বে দারিয়ে থাকা দায়িত্বরত ট্রাফিকদের মাঝে তরমুজ, সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট বদরুল আলম চৌধুরী, সার্জেন্ট শান্তানু সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগন ।
















