জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এতে সবচেয়ে কষ্টে দিন যাপন করছেন শ্রমিকরা। গতকাল দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানী মোড়ে যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুই হাজার খাবার পানির বোতল, দুই হাজার ওরস্যালাইন, ঠান্ডা লেবুর শরবত ও ৫’শ তরমুজ কেটে পথচারীদের খাওয়ানো হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি’র সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন রংপুর জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ওয়াশিমুল বারি শিমু, রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, কোষাধক্ষ আজম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















