সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীতে ঢাকা বিরানী হাউজের দ্বিতীয় শাখার উন্মোচন

রংপুর নগরীতে ঢাকা বিরানী হাউজের দ্বিতীয় শাখার উন্মোচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীতে জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘ঢাকা বিরানী হাউজ’-এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর জেলা পুলিশ লাইন্স-সংলগ্ন প্রধান সড়কের পাশে নতুন শাখাটির উন্মোচন করেন প্রধান অতিথি রংপুর জেলার পুলিশ সুপার. মোহাম্মাদ মোজাম্মেল হক ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুরুল হক মুন্না, সহ-সভাপতি আসলাম হোসেন, ডেপুটি সেক্রেটারি আব্দুল কাভি ইউ, খালেক হোটেলের স্বত্ত্বাধিকারী আব্দুল খালেক, রংপুরস্থ বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মো. আকতারুজ জামান, ঢাকা বিরানী হাউজের স্বত্বাধিকারী হাজী মো. জালাল শরিফ, হাজী মো. হাসান আল মামুন শরিফ ও হাজী মো. মাসুম শরিফসহ স্থনীয় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে অতিথিরা নতুন শাখাটি ঘুরে দেখেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন। তারা বলেন, নগরবাসীর চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার, পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি রংপুরের খাদ্যপ্রেমীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। ঢাকা বিরানী হাউজ কর্তৃপক্ষ জানায়, নতুন শাখায় গ্রাহকদের জন্য মানসম্মত খাবারের পাশাপাশি সুন্দর ও আরামদায়ক পরিবেশে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM