সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর র‌্যাবের অভিযানে জোড়া খুনের মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুর র‌্যাবের অভিযানে জোড়া খুনের মামলার প্রধান আসামী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুর র‌্যাবের অভিযানে জোড়া খুনের মামলার প্রধান আসামী আজহার আলী মন্ডল (৬৩) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ভোরে আত্মগোপনে থাকা আজহারকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, বুধবার (২৫ জানুয়ারী) সকালে দিনাজপুর ঘোড়াঘাট খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম (২৫) ও ভাতিজা রাকিব হোসেন মন্ডল (২২) বোরোর জমিতে পানি দিতে গেলে পূর্ব শত্রুতার জেরে আজহারসহ তার অন্য সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত মীম ও রাকিবকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মীমের বাবা হায়দার আলী বাদী হয়ে দিনাজপুর ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জোড়া খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামী আজহারকে গ্রেফতার করে। আসামী আজহারকে ঘোড়াঘাট থানায় হস্তান্তরসহ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM