জালাল উদ্দীন,/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে গণ মিছিল ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার দুপুরের পর থেকে রংপুর মহানগরীর কোতয়ালী থানার ১৪ টি ওয়ার্ড, মাহিগঞ্জ থানার তিনটি ওয়ার্ড, তাজহাট থানা চারটি ওয়ার্ড এবং হাজিরহাট থানা তিনটি ওয়ার্ডসহ মোট ২৪ টি ওয়ার্ডে এবং রংপুর সদর উপজেলার পালিচড়া সদ্যপুস্কুরনি, চন্দনপাঠ, মমিনপুর, খলেয়া ও পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র সহ ৪৫টি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সকলেই স্লোগানে স্লোগানেই উত্তাল করে তোলেন নির্বাচনী এলাকা। সবার মুখে একটাই কথা রংপুর-৩ ধানের শীষ, শহীদ জিয়ার ধানের শীষ, ম্যাডাম জিয়ার ধানের শীষ, তারেক জিয়ার ধানের শীষ। উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা। অবহেলা বঞ্চনার দিন শেষ বিএনপি এবং ধানের শীষের বাংলাদেশ। সামু ভাই, সামু ভাই, ভোট দিব কিসে ধানের শীষে, যোগ্য ব্যক্তি সামু ভাই ধানের শীষে ভোট চাই। রংপুরের উন্নয়নে তোমায় চাই ইত্যাদি স্লোগানের স্লোগানে এসব এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ জনতা গণমিছিল কারীদের তালি দিয়ে আগ্রহের সহিত বরণ করে নেন এবং আগামী ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে রায় দেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
এসব মিছিলে ২৫ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও ওয়ার্ড সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজিব ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, ২৬ নং ওয়ার্ডে নেতৃত্ব সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম আসিফ, ২৪ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপ, ২৩ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন ফজলার রহমান ও আব্দুল আহাদ রকি, ২৭ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন সভাপতি রাকিবুল আজাদ, ৩০ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক রঞ্জন, ২৯ নং ওয়ার্ডে আব্দুর রশিদ শামীম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, ৩২ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন রুহুল আমিন সরকার, শহিদুল ইসলাম সাকু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, জসিম তালুকদার, মিলন মিয়া, হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম মুন্সি, হারুনুর রশিদ সোহেল, আরিফ মুহিব, ৩৩ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন আনোয়ার শাহাদত, সাজু মিয়া, হান্নান ও হাবিবুর রহমান, ১৭ নং ওয়ার্ডে হাবিব ও রাশেদ, ১৩ নং ওয়ার্ডে ইভা মাসুম ও দিল মাসুম রিদু, ২৮ নং ওয়ার্ডে মমিনুর রহমান মমিন ও আবু বক্কর সিদ্দিক, ২১ নং ওয়ার্ডে নেতৃত্ব দেন শরীফ লাবলু লেবু, হাবিবুর রহমান নাটু, ১৬ নং ওয়ার্ডে মাসুক জালাল রাহাত ও শহিদুল ইসলাম শহিদ, ১৯ নং ওয়ার্ডে মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, ৩১ নং ওয়ার্ডে আব্দুল কাদের ও রশিদ, সদর উপজেলা সদ্যপুস্কুনি ইউনিয়নে নেতৃত্ব দেন সভাপতি হারুন অর রশিদ হারুন, হাবিবুর রহমান শ্রাবণ, মেহেদী হাসান সৌরভ, এছাড়াও মমিনপুর, খলেয়া, চন্দনপাট ও হরিদেবপুর ইউনিয়নে নেতৃত্ব দেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এছাড়াও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, কাজী পেনোন, আব্দুস সালাম, আবু আলী মিঠু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসব গণমিছিল ও গণসংযোগে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনতার উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উল্লেখ্য, রংপুর মহানগরীতে যানজট নিরসনে, সাধারণ জনতার দুঃখ লাঘবে জন্য রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু রংপুর মহানগীরতে গণমিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মহানগরীর পরিবর্তে রংপুর মহানগরীর চব্বিশটি ওয়ার্ড এবং রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে পৃথকভাবে গণসংযোগ ও গণ মিছিল করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই মিছিল করেন।
















