জালাল উদ্দিন, দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর, রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৯ ফেব্রুয়ারী) সোমবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। সভায় বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মারুফ আহমেদ, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।














