সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও আংশিক রংপুর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সংসদীয় আসন রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত ২১ ডিসেম্বর (রোববার) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক,

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাহেদুল ইসলাম, রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিস। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম,

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা আহ্বায়ক সুমন ও সদস্য সচিব মো. আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ ও সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব মোজাহারুল ইসলাম মন্টু, জাতীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM