সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর- ৩ আসনের এমপি প্রার্থী লিফলেট বিতরণ ও গণসংযোগ

রংপুর- ৩ আসনের এমপি প্রার্থী লিফলেট বিতরণ ও গণসংযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার দুপুর থেকে রাত পর্যন্ত রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নগরীর সিও বাজার, ধাপ, হাজিপাড়া, মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। এরআগে তিনি সকালে নিজ এলাকায় গণসংযোগ করেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়তই মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে। দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

আমি নির্বাচিত হলে অতীতের ন্যায় রংপুরের উন্নয়নসহ সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।এসময় মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, আবেদ আলী, শাহিনুল ইসলাম শাহীন, রাকিবুল আজাদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধক্ষ আশরাফুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ আলম পিন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আরুজ রাজ, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান,

১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক লিটন মিয়া, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলমাসুম রিদু, সাধারণ সম্পাদক ইভা মাসুম, ১৭ং ওয়াড বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ৩৩ নংওয়াড সভাপতি হানিফ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজু, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দোহা সাজু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,

মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, সদস্য সচিব হাফজ নুর হক শাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন। রোববার দুপুর থেকে রাত পর্যন্ত রংপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু দীর্ঘ পথ হেঁটে হেঁটে পথচারী,ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক সহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উৎসব জনতা তাকে ব্যাপক সাড়া দেয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM