সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ভু/ল চিকিৎসা ও তদন্ত দীর্ঘায়িত করায় শিক্ষার্থীদের মান/ববন্ধন

রংপুরে ভু/ল চিকিৎসা ও তদন্ত দীর্ঘায়িত করায় শিক্ষার্থীদের মান/ববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা অভিযোগ সহ তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে সাধারন শিক্ষার্থীদের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গত ১৩ অক্টোবর/২০২৫ থেকে ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা অভিযোগ নিয়ে কাজ করছি।

এরই প্রেক্ষিতে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করি। তারা সকলে আন্তরিকতার সাথে বিষয়টা দেখেছেন ও তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কিন্তু এখনও তদন্ত কমিটির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় নি। গত ২১ অক্টোবর রাজকুমার স্যারকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে গত ২২ অক্টোবর তদন্ত কমিটি হতে তারা অব্যাহতি নেয়, এরপর এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠনের কাজ চলমান কিন্তু দৃশ্যমান নয়।

তাই আমরা আজ মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সুষ্ঠ তদন্তের দাবি করছি। যাতে আর কোন মায়ের ভুল চিকিৎসা না হয় এবং সকলে যাতে সচেতন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূল চিকিৎসায় ভূক্তভোগীর ছেলে মাহবুব তন্ময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, সাধারন শিক্ষার্থী আসিফ মাহমুদসহ অন্যান্যরা। উল্লেখ্য- রংপুর মহানগরীর পুর্ব গুপ্তপাড়া এলাকার মোছাঃ নাজমা বেগম ব্রেইন টিউমার নিয়ে ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার চেম্বারে গেলে তার বিরুদ্ধে স্ট্রোকের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM