জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ওরফে কানা হারুনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মাহিগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
















