জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সময় টিভি সংবাদের ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাব রংপুর এর সদস্য মরহুম সাংবাদিক মমিনুল ইসলাম রতন সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অডিটরিয়ামে রিপোর্টার্স ক্লাব রংপুরের আয়োজনে স্মরণ সভায় রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি সাংবাদিক হালিম আনছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ বায়জীদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাফিয়ার রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন,
বাসদ নেতা কুদ্দুস, বাংলা চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ তানবীর হোসেন আশরাফি, রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ-সভাপতি মোজাফফর হোসেন, তাজিদুল ইসলাম লাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ, সাহিত্য সম্পাদক আফরোজা বেগম, প্রচার সম্পাদক মিজানুর রহমান লুলু, কোষাধক্ষ মোঃ আমিরুল ইসলাম, কার্যকরি সদস্য তৌহিদল ইসলাম বাবলা, সাধারণ সদস্য মিজানুর রহমান মিজান, এম মিরু সরকার, সমাজ সেবক বেলাল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
উল্লেখ্য ঃ গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সময় টিভি সংবাদের ব্যুরো প্রধান রতন সরকার।
















