সর্বশেষ
সর্বশেষ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০৯ মে ২০২৩ খৃ.

একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে বিগত ঈদুল ফিতরের সময় বাংলাদেশ রেলওয়ের সুন্দর ও সুষ্ঠু সেবা প্রদানের জন্য বাংলাদেশ রেলওয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে স্থায়ী কমিটি।

বৈঠকে ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে চট্টগ্রাম কালুরঘাট ব্রীজ নির্মাণ প্রকল্প ও বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রকল্পসমূহ সমাপ্তির বিষয়ে সুপারিশ প্রদান করে স্থায়ী কমিটি। এছাড়া, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ প্রদান করে স্থায়ী কমিটি।

সকল রেলওয়ে স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দ্রুত স্থাপন, চট্টগ্রামের সিআরবির সামনে সাত রাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, কম দূরত্বের যাত্রীদের চলাচলের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষের অধীনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো যায় কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM