সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রোমান হত্যামামলার আসামীদের জামিন, নিরাপত্তায় সংবাদ সম্মেলন

রোমান হত্যামামলার আসামীদের জামিন, নিরাপত্তায় সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে চাঞ্চল্যকর রোমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীদের জামিন বাতিলের দাবীতে ও জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার ( ১লা জুলাই) দুপুর বারোটায় রঙ্গপুর সাহিত্য পরিষদের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নিহত রোমানের বোন এ্যাডভোকেট ফারজানা সরকার আশা বলেন, মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ২০০৯ সালের ২২ জুলাই রাতে নগরীর পশ্চিম জুম্মাপাড়ায় রোমানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ।

এ ঘটনায় ২০২৩ সালের ৩০ অক্টোবর ৮ আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর মামলার আসামী আশরাফুল, আমিনুল ওরফে বুদ্ধা ও আলামিন উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে মৃত: রোমানের পরিবারকে হুমকি প্রদান করে।

পরবর্তীতে চলতি বছর ৩ জানুয়ারী ক্রিমিনাল মিস পিটিশনের আলোকে চেম্বার আদালতে ৩ জনের জামিন বাতিল হয়ে যায়। গত ১৬ জানুয়ারী সাজাপ্রাপ্ত আসামী পাকনা খোকন এবং ৩০ মে মোজাম্মেল হক উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর থেকে তারা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। মৃত: রোমানের বোন ফারজানা সরকার আশা বলেন, মাদক ব্যবসায়ীরা আমার ভাইকে খুন করেছে। আমার বাবাও মৃত্যুবরণ করেছেন। আসামী ও তাদের পরিবারের সদস্যরা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে।

অভিভাবকহীন পরিবারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তাই নিরুপায় হয়ে আজকের এই সংবাদ সম্মেলন। সাংবাদিকদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসামীদের জামিন বাতিলের দাবী জানায় এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগম, সাধারণ সম্পাদক রুমানা জামান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রীতা সরকার ও জেলা কমিটির সদস্য লায়লা আরজুমান বানু আন্দোলন সম্পাদক ফারজানা, মৃত: রোমানের ছেলে সৌরভ সরকারসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM