সর্বশেষ
সর্বশেষ

লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৩ খৃ.

একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক আজ কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামছুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, ফখরুল ইমাম এবং মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন।

লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, লাইব্রেরী কমিটির ০১ নং সাব কমিটির প্রতিবেদন পর্যালোচনা, সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রম এবং সংসদ লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয় সংক্রান্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ০১ নং সাব কমিটির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এছাড়া সংসদ লাইব্রেরীকে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের বিদ্যমান কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার সুপারিশ করা হয়।

লাইব্রেরী অধিশাখা কর্তৃক প্রস্তুতকৃত সংসদ লাইব্রেরির জন্য বই ক্রয়ের খসড়া তালিকা পর্যালোচনার লক্ষ্যে সংসদ সদস্য ফখরুল ইমামকে আহবায়ক ও মুহম্মদ শফিকুর রহমানকে সদস্য করে একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী বৈঠকে প্রতিবেদন জমাদানের সুপারিশ করা হয়।

বৈঠকে অতিরিক্ত সচিব গৌতম কুমারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM