জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে ২য় দিনে মাদ্রাসার ১৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও মাদ্রাসা মাঠে নারিকলে গাছের চারা রোপন করা হয়। গতকাল (০২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর মুলাটোল হাফিজিয়া মাদ্রাসায় খাবার বিতরণ ও গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাসস পরিচালনা পর্ষদের সদস্য এবং দৈনিক যুগের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লয়ন নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল (এমজেএফ), ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ (এমজেএফ), ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন,
ক্লাব পরিচালক সফিকুল ইসলাম মিঠু, ক্লাব পরিচালক লায়ন আরমান, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন (এমজেএফ), লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, লায়ন ডাঃ ইফাত আরা জেরিন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোনের আশরাফী, লিও সেক্রেটারী মুনতাহিনা মারিয়া, লিও ফিহা, কুরবা, জুবায়ের, শাদিক, আবরার সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ) ।
















