সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • শহীদ ওসমান হাদির স্বরণে রংপুরে শোক র‌্যালি ও দোয়া মাহফিল

শহীদ ওসমান হাদির স্বরণে রংপুরে শোক র‌্যালি ও দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিচিত কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদীর স্বরণে শোক র‌্যালি ও দোয়া মাহফিল করেন রংপুরের আপামর বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২ টায় নগরীর জুলাই মঞ্চের সামনে শোকর‌্যালিতে অংশ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ।

পরে বিকেল ৩ টায় জুলাই মঞ্চ থেকে একটি বিশাল শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হাতে কালো ব্যানার ও ফেস্টুন বহন করে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা স্লোগান দেন। র‌্যালি পুর্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী তুলে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর মহানগর ছাত্র শক্তির আহবায়ক ইমতিয়াজ হোসেন ইমতি,

গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ তৌহিদুর রহমান, গণ অধিকার পরিষদের সভাপতি হানিফ খান সজিব, মহানগর ছাত্র শিবিরের সভাপতি মোঃ নুরুল হুদা, এনসিপি রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ আল মামুন, সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা। এসময় দিবালোকে ওসমান হাদিকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তারা।

একই সাথে ভারতীয় আধিপত্য বিস্তারে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এসময় দ্রুত ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। র‌্যালির পুর্বে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন উপস্থিত ছাত্র জনতা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM