সর্বশেষ
সর্বশেষ
  • চাকরি ও কেরিয়ার
  • শিল্প মন্ত্রণালয় সচিব জাকিয়া সুলতানাকে সিনিয়র সচিব মর্যাদায় পদোন্নতি

শিল্প মন্ত্রণালয় সচিব জাকিয়া সুলতানাকে সিনিয়র সচিব মর্যাদায় পদোন্নতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে সিনিয়র সচিব মর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। ফাইল ছবি
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। ফাইল ছবি
আতাউর রহমান রাইহান

সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে শিল্প মন্ত্রণালয়েই সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি জানানো হয়।

এরআগে, ২০২১ সালের মে মাসে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) জাকিয়া সুলতানাকে শিল্প সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। তখন শিল্পসচিব কে এম আলী আজমকে সিনিয়র সচিব পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়।

জাকিয়া সুলতানা ১০তম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলাবিষয়ক অধিদফতরসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকা অবস্থায় জাকিয়া সুলতানা ব্যাংকগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠ প্রশাসনে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন। তার স্বামী আতিকুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

১৯৬৮ সালে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন জাকিয়া সুলতানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে বিএসসি (এনাটমি) ও ১৯৯১ সালে এমএসসি (এনাটমি) ডিগ্রি ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM