সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৮মে, ২০২৪ খ্রি:

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠক আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ৩ শত ২৪ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার টাকা, ২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩ শত ৪৭ কোটি ১৩ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৫-২৬ অর্থবছরে ৩ শত ৮২ কোটি ৭৬ লক্ষ টাকা এবং ২৬-২৭ অর্থবছরে ৪ শত ২০ কোটি ৯৭ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৪তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM