জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবীতে কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন রংপুর সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীরা। রোববার (৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কলেজ চত্বরে ১ ঘন্টা ব্যাপী চলে কর্মবিরতি।
ঘন্টাব্যাপী কর্মবিরতিতে বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ইউনিটের সভাপতি সাখাওয়াত হোসেন বাবু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজ বেসরকারী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপদেষ্টা আমিনুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি মিজানুল হক ভুটটু, মাহিদুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবী মেনে নেয়ার জন্য সরকারের জোর দাবী জানানো হয়। সেই সাথে দাবী না মানলে আলো কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা বক্তারা।
















