জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন। রোববার সকাল ১০ টায় শেখ রাসেল স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। রংপুর বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ। উদ্বোধনী খেলায় অংশ নেন কুড়িগ্রাম জেলা বনাম শক্তিশালী নীলফামারী জেলা বালক দল।
এরপর সকাল সাড়ে ১১ টায় অংশ নেন নীলফামারী জেলা বালিকা দল ও কুড়িগ্রাম জেলা বালিকা দল। টুর্ণামেন্টের উভয় ফাইনাল খেলা ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ টুর্ণামেন্টে অংশ নেন রংপুর বিভাগের ৮ জেলার বালক ও বালিকা দল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি সিটিএসবি আবু বক্কর সিদ্দিক। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম। খেলাধুলা শিশুদের মানসিক শক্তির বিকাশ ঘটায়, আর মানসিক শক্তির বিকাশ না ঘটলে পড়ালেখায় ভালো ফলাফল আশা করা ঠিক না। একই সাথে এই খেলাধুলা শিশু কিশোরদের মনে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে।
এই খেলাধুলা একটি দেশের সাথে একটি দেশের একটি জাতির সাথে, সমাজের সাথে পারস্পারিক নিবির বন্ধনে আবদ্ধ হওয়ার এবং পরিচয় করিয়ে দেন সেই সাথে সংস্কৃতি ও ভাষা এবং অন্যান্য জ্ঞান বিনির্মাণের মাধ্যমে একটি বৈশ্বয়িক সমাজ গঠনের সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান
















