সর্বশেষ
সর্বশেষ

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০১তম বৈঠক অনুষ্ঠিত

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০১তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০১তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও বেগম ওয়াসিকা আয়শা খান অংশগ্রহণ করেন।

পরিবহন অডিট অধিদপ্তর কর্তৃক নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর-২৭/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০২, ০৩, ০৮, ৯(২), ৯(৩), ১১(৩), ১১(৪), ১৬, ১৭, ১৮, ২০ (আংশিক), ২১, ২৫ নিষ্পত্তি এবং ২২ ও ২৩ প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য ঘোষণা করা হয়। অডিট আপত্তির ২৪ নং অনুচ্ছেদে উল্লিখিত পিপিআর, ২০০৮ এর বিধি ৬৪(১) ও ১২৭(২) (গ) লঙ্ঘিত হওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় কমিটির বিগত ৯৮তম, ৯৯তম ও ১০০তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিবিধ সিদ্ধান্তে অনুচ্ছেদ নং-০৮ এ পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন অনুযায়ী অধিকতর যাচাই-বাছাই পূর্বক তথ্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অনুচ্ছেদ নং-০৬ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য সুপারিশ করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM