সর্বশেষ
সর্বশেষ

স্পীকারের সাথে ওআইসি পিইউআইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে ওআইসি পিইউআইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২২- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে রেপর্টেয়ার অফ দ্যা কমিটি প্রফেসর ডক্টর ওরহান আটালে-এর নেতৃত্বে ‘সাব-কমিটি অন মুসলিম কমিউনিটিজ এন্ড মাইনরিটিজ অফ দ্যা পার্লামেন্টারি ইউনিয়ন অফ দ্যা ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি)’-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়, ইরানের সংসদ সদস্য আবুলফজল আমই, উগান্ডার সংসদ সদস্য বাসির লুবেগা সেম্পা, পিইউআইসি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খৌরাইচি নিয়াজ, পিইউআইসি ডেপুটি সেক্রেটারি জেনারেল আলী আজগার মোহাম্মাদি সিজানি, এক্সপার্ট অফ ইন্টারন্যাশনাল এফেয়ার্স আমির আব্বাস ঘাসেমপুর, প্রতিনিধিদলের সভাপতি প্রফেসর ডক্টর ওরহান আটালে, লেজিসলেটিভ এক্সপার্ট রেজাক তাভলি, সেক্রেটারি অফ ডেলিগেশন মুসতাফা ফাতিহ বায়দার ও ডিরেক্টর অফ পিইউআইসি জাহিদ হাসান কুরেশি প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে যে মানবিকতা ও বদান্যতা দেখিয়েছেন তা বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ। বিশ্বদরবারে সকল মহলে প্রশংসিত হয়ে তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে খ্যাতি লাভ করেন। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গানিধন শুরু হলে দফায় দফায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিতে চাইলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র ও ঘনবসতিপূর্ণ দেশ। এরপরেও রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে আশ্রয় দেওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ সরকারের নিজস্ব সহায়তায় তাদের খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সরকার নিবিড়ভাবে সহযোগিতা করেছে। রোহিঙ্গাদের নিজস্ব জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে ও বাংলাদেশের পরিবেশগত দিক বিবেচনায় তাদের মিয়ানশান্তিপূর্ণ প্রত্যাবাসন জরুরি। রোহিঙ্গা নারী, শিশুদের ওপর অমানবিক অত্যাচার, তাদের মানবেতর জীবনযাপন পরিস্থিতি ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ওআইসি পিইউআইসি-র কার্যকরী ভূমিকা কামনা করেন স্পীকার।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ সফররত ওআইসি পিইউআইসি-র প্রতিনিধিদলের সভাপতি প্রফেসর ডক্টর ওরহান আটালে বলেন, সমগ্র বিশ্বে মুসলিম মাইনরিটি ও মুসলিম ধর্মাবলম্বী শরণার্থীদের মানবাধিকার সংরক্ষণে ওআইসি পিইউআইসি কাজ করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে প্রতিনিধিদল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।

পিইউআইসি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খৌরাইচি নিয়াজ বলেন, সমগ্র বিশ্বে রোহিঙ্গা ইস্যু বর্তমানে একটি আলোচিত ও মানবিক বিষয়। ওআইসি পিইউআইসি রোহিঙ্গা শরণার্থীদের সকল রকম মানবাধিকার বিষয়ে সোচ্চার। তাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বৈশ্বিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই জটিল সমস্যা সমাধানে তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে অবহিত করেন তিনি।

ইরানের সংসদ সদস্য আবুলফজল আমই বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানের মাধ্যমে বাংলাদেশ যে উদারতার পরিচয় দিয়েছে, তা দৃষ্টান্তমূলক। রোহিঙ্গা শরণার্থীদের নিজ জন্মভূমিতে ফিরে যাওয়া তাদের মানবাধিকার। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শন করে তাদের যথাযথ প্রত্যাবাসনে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উগান্ডার সংসদ সদস্য বাসির লুবেগা সেম্পা বলেন, বাংলাদেশের আয়তন ও পরিবেশগত দিক বিবেচনায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান একটি অনুসরণীয় মানবিক ঘটনা। আন্তর্জাতিক সম্প্রদায়ে এই ঘটনা প্রশংসিত এবং আন্তর্জাতিক সম্প্রদায় এর সুষ্ঠু সমাধান চায়। তারই অংশ হিসেবে পিইউআইসি-র এই কমিশন কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে যথোপযুক্ত উদ্যোগ নিবে।

প্রতিনিধিদলের সভাপতি প্রফেসর ডক্টর ওরহান আটালে বলেন, কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে একটি সামগ্রিক রিপোর্ট এই কমিশন তৈরি করবে, যা আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন কনফারেন্সে উপস্থাপন করা হবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে এই রিপোর্ট অত্যন্ত সহায়ক বলে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিনিধিদলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্পীকার বলেন, ওআইসি পিইউআইসি প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীরা উৎসাহ পাবে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে রিপোর্ট তৈরি করে তা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন ও এর আশু সমাধানে প্রতিনিধিদলকে ঐকান্তিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান স্পীকার।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM