সর্বশেষ
সর্বশেষ

স্পীকারের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলানের সাক্ষাৎ

স্পীকারের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলানের সাক্ষাৎ

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুইদেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ। সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে দুইদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে। এসময় বাংলাদেশ হতে সৌদি আরবে অধিক জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন স্পীকার।

বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুইদেশের সংসদ সদস্যগণ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ হবেন। বাংলাদেশের জনশক্তিকে অধিকতর দক্ষ করে তুলতে সৌদি আরবের পক্ষ থেকে প্রশিক্ষণ চলমান রয়েছে। এসময়, ভবিষ্যতে অধিক জনশক্তি আমদানির আশাবাদ ব্যক্ত করে সৌদি আরবের এক্সপো ২০৩০-এর জন্য বাংলাদেশ সমর্থন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রদূত।

স্পীকার বলেন, বাংলাদেশের চিকিৎসকহণ অত্যন্ত দক্ষ। সৌদি আরবে অনেক হাসপাতাল রয়েছে, যেখানে বাংলাদেশি চিকিৎসকগণ সুচিকিৎসা দিতে পারে।

রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM