সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২৮ মার্চ ২০২৩খৃ.
একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮ তম বৈঠক আজ সংসসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে কমিটি সদস্য এবং স্বাস্থ্য ওপরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, মহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধূরী, মোঃ আব্দুল আজিজ এবং রাহ্গির আলমাহি এরশাদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ইডিসিএর এর ৩য় প্লান্ট (গোপালগঞ্জ) প্রকল্পের কাজ , Fabtech Technology Ltd কর্তৃক ক্রয়কৃত মালামাল ও মেশিনারিজ সরবরাহের সর্বশেষ অবস্থা এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে, ইডিসিএর এর ৩য় প্লান্ট(গোপালগঞ্জ) প্রকল্পের কাজ , Fabtech technology Ltd কর্তৃক ক্রয়কৃত মালামাল ও মেশিনারিজ টেন্ডার বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোয়ালিটি অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে দ্রুততার সহিত কার্যক্রম তরান্বিত করার সুপারিশ করা হয়।

এছাড়া, হার্ট, কিডনি, লিভার ও ক্যনসার এর মত জটিল রোগের সফল চিকিৎসা বাংলাদেশে এখন হচ্ছে বিধায় রোগীরা যাতে চিকিৎসার জন্য বিদেশমুখী না হয় সে বিষয়ে তাদেরকে অবহিত ও আশ্বস্ত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM